শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন থেকে অনলাইনে কেনা যাবে টাটা স্পেয়ার পার্টস 

মনজুর এ আজিজ: দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস নিয়ে আসছে অনলাইন ভিত্তিক বিক্রয় সেবা ইদোকান (edukan). এর মাধ্যমে টাটা গাড়ির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টসগুলো https://www.nitoltata-edukan.com/ থেকে অর্ডার করতে পারবেন। এ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীতে নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেংকেটেস আলবাল (রিজিওনাল ম্যানেজার, কাস্টমার কেয়ার, টাটা মটরস), সুমিত রায় (ডেপুটি জেনারেল ম্যানেজার, আইবি -কলকাতা, কান্ট্রি কাস্টমার কেয়ার -বাংলাদেশ,টাটা মটরস), নিটল মটরস লিমিটেডের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আবদুল মতিন (অবঃ), ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মাদ সেলিম, সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ।

অনুষ্ঠানে জানানো হয়, নিটল মটরস স্পেয়ার পার্টস ডিভিশনের জন্য এই অনলাইন সেবার প্লাটফর্মটি থেকে পেমেন্ট করার ব্যবস্থা করে দেবে সূর্যপে (ঝঐটজঔঙচঅণ) পেমেন্ট গেটওয়ে কোম্পানি। ফলে ক্রেতাদের বিকাশ/নগদ/এম ক্যাশসহ নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।  

এ প্রসঙ্গে নিটল-নিলয় গ্রুপের স্পেয়ার পার্টস ডিভিশনের হেড এস এ এইচ ইসমাইল বলেন, সূর্যপে এর মাধ্যমে এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা টাটার স্পেয়ার পার্টস ক্রয়ে নতুন মাধ্যমের সূচনা করবে এবং গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়