শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ

মাছ মাংস ছাড়াই খাবার ব্যয় বেড়েছে ১৪৪৩টাকা

সিপিডি

বিশ্বজিৎ দত্ত: খাদ্য তালিকা থেকে মাছ আর মাংস বাদ দিয়েওএকটি পরিবারের মাসিক খাবার খরচ বেড়েছে ১৪৪৩ টাকা।এই হিসাব সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিডি)। গতকাল ২০২৩-২৪ সালের বাজেট সুপারিশে সিপিডি এই তথ্য দিয়েছে। এছাড়াও আগামী বাজেটের জন্য তারা বেশ কিছু সুপারিশ দিয়েছে। তারমধ্যে মূল্যস্ফীতি, দেশের ব্যাংকিং, রাজস্ব, মজুরি কাঠামো, সর্বোপরি দেশের সামষ্ঠিক অর্থনীতির বর্তমান অবস্থার চিত্র রয়েছে। বাজেটে যাতে সরকার এই সমস্যাগুলো বিচেনায় নিয়ে  পদক্ষেপ নিতে পারে তার জন্য এই সুপারিশ বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

 তিনি জানান, দেশের অর্থনীতি বর্তমানে ঝড় ও ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝড়ের কারণ শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধই নয়। দেশের অভ্যন্তরেও সুশাসন ও অদক্ষতার কারণে ঘটছে বলে মনে করেন তিনি।আর এই অদক্ষতার কারনেই দেশে মূল্যস্ফীতি হয়েছে।
 
সিপিডি ওয়ার্ল্ডব্যাংকের নিত্যপণ্যের মূল্য তালিকার তথ্য দিয়ে জানায় সারা বিশ্বেই নিত্যপণ্যের মূল্য কমেছে। কিন্তু বাংলাদেশে এক বছরের ব্যবধানে  নিত্যপণ্যের দাম বেড়েছে ৩গুন। তারা ২৮টি পণ্যের নিয়মিত পর্যবেক্ষণের তথ্য দিয়ে বলেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২৫ শতাংশ। আগে ৪ জনের একটি পরিবারের মাসিক খাবার খরচ ছিল ১৮ হাজার টাকা এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ২৩ হাজার টাকা।  আর খাবার তালিকা থেকে মাছ মাংস বাদ দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি পরিবারের খাবার খরচ ছিল ৫৬৮৮ টাকা। এবছরের ফেব্রুয়ারিতে এই খরচ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১৩২ টাকা।  

বিডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়