শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজির বাজারে স্বস্তি

চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন, চাল ও চিনি 

মাসুদ আলম: রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চাল ও চিনি।  বোতলজাত ও খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া  এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে মোটা চালসহ প্রায় সব ধরনের চালের দাম। মোটা চাল ন্যূনতম কেজিপ্রতি বেড়েছে ২ টাকা। আর মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে ২-৫ টাকা পর্যন্ত।

তবে সবজির বাজারে স্বস্তি। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির ক্রেতাদের নাগালে রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের নিত্যপণের দাম উর্ধমুখী। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯২৫ । খোলা সয়াবিন  ১৯৫ টাকা কেজি, খোলা চিনি ১১৫, খোলা আটা ৬০, মসুর ডাল ১৪০ টাকা কেজি। এদিকে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে।
 
তবে বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ার কারণে চালের দাম বাড়ছে। আটার দাম বাড়ার প্রভাব চালেও পড়ছে। দরিদ্র মানুষ রুটি খাওয়া বাদ দিয়ে এখন ভাত খাচ্ছে। এছাড়া চাহিদা মতো পণ্য সরবরাহ করছে না কোম্পানিগুলো। বাজারে কোন নিত্যপণ্যের সংকট নেই। তবে তেল ও চিনির বাজার উর্ধমুখী।

ভাটারা নুরেরচালার সবজি বিক্রেতা হিরা সরকার বলেন, বাঁধাকপি, ফুলকপি, মুলা, শিমসহ শীতের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা দরে। বাজারে সবজি সরবরাহ বাড়ায় দাম নাগালের মধ্যে।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়