শিরোনাম
◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০২:৪৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে শুরু

সারাদেশে কমিউনিটি ক্লিনিকের আঙ্গিনায় সবজি উৎপাদন হবে

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে  ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের আঙ্গিনায়  সবজি উৎপাদন কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম কমিউনিটি ক্লিনিক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বাসস 

বৃহস্পতিবার সকালে  ওই কমিউনিটি ক্লিনিক চত্বরে তিনি লাউ ও বেগুনের চারা রোপণ করেন। এ কার্যক্রম দেশের ১৩ হাজার ৭০৭টি কমিউিনিটি ক্লিনিকে ছড়িয়ে দেওয়া হবে। এতে দেশের সবজি উৎপাদন বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে এ সবজি অবদান রাখবে। 
এসময় কমিউনিটি ক্লিনিকের পরিচালক তুলশী রঞ্জন সাহা, কমিউনিটি ক্লিনিক পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ আল কবির, কমিউনিটি ক্লিনিকের লাইন ডিরেক্টর মাসুদ রেজা কবির, কমিউনিটি ক্লিনিক মনিটরিং এবং সুপার ভিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন করে প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কমিউনিটি ক্লিনিক দার্শণিক রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তার ফসল। এটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন বাঁচাতে সহায়তা করছে। প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য দেশবাসীর প্রতি উদাত্ত  আহ্বান জানিয়েছেন। আমরা এ আহ্বানে সাড়া দিয়ে কমিউিনিটি ক্লিনিকের আঙ্গিনায় সবজি উৎপাদন কর্মসূচি শুরু করেছি। 
তিনি জানান, দেশে ১৩ হাজার ৭০৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিকগুলোর আঙ্গিনায় আমরা লাউ, বেগুন, কুমড়া, মরিচ, লাল শাক, ডাটাশাক, পালংশাকসহ বিভিন্ন ধরণের সবজি উৎপাদন করব। এতে দেশের সবজির উৎপাদন বৃদ্ধি পাবে। এ সবজি থেকে দেশের মানুষ খাদ্য ও পুষ্টি পাবে। এছাড়া দেশে আমাদের কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রায় ১ লাখ কর্মী রয়েছে। তারা কমিউনিটি ক্লিনিকে সবজি উৎপাদন করবে। পাশাপাশি বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষে তারা পরিবার প্রধানদের পরামর্শ দেবেন। এভাবে কমিউনিটি ক্লিনিক কর্মীদের মাধ্যমে সবজির উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। 

কমিউনিটি ক্লিনিক মনিটরিং ও সুপার ভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা, নাহিদ ফেরদৌসী বলেন, দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে আমরা দেশ থেকে ক্ষুধাকে নিরুদ্দেশ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাক্সিক্ষত বাংলাদেশ আমরা গড়ে তুলব।

  • সর্বশেষ