শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এলাকায় কূপ খননে বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্পূরক চুক্তি সম্পন্ন

বিবিয়ানা গ্যাস ফিল্ড

মনজুর এ আজিজ : শেভরনের বিবিয়ানা ফিল্ডের নতুন এলাকায় কূপ খনন করতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ত্রিপক্ষীয় সম্পূরক চুক্তি স্বাক্ষর করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও শেভরন বাংলাদেশ। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলে চুক্তিগুলো স্বাক্ষর হয়।

নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোছা. মোর্শেদা ফেরদৌস, পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) রুচিরা ইসলাম, শেভরন, বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। 

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার এবং করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য শেভরনের বিবিয়ানা ফিল্ডের নতুন এলাকায় কূপ খনন করবে। এক সময় যে এলাকাগুলো শেভরনের আওতাধীন ছিল, কিন্তু তারা এগুলোর স্বত্বত্যাগ করেছিলেন। বর্তমানে বিবিয়ানায় শেভরনের কূপ সংখ্যা ২৬। শেভরন নতুন এলাকাতে ২০২৩ সালে ২৭ নম্বর উন্নয়ন কূপ খনন শুরু করবে। পরবর্তীতে ২৮ নম্বর কূপ খননের পরিকল্পনাও রয়েছে শেভরনের। এতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গ্যাস ফিল্ডটির মজুদ ও উত্তোলন বৃদ্ধির আশা করা হচ্ছে। বিবিয়ানায় প্রায় ১.২২ টিসিএফ অবশিষ্ট গ্যাস মজুদ রয়েছে। আমেরিকান কোম্পানি শেভরন দৈনিক উৎপাদন করছে ১২৩৭ এমএমসিএফ গ্যাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়