শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমছে না ডিমের, ডজন ১৪৫-১৩৫

ডিম

লামিন শিবলী : রাজধানী বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা লাল ডিমের ডজন ১৪৫, সাদা ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা।

শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারের বাজার করতে এসেছেন চাঁদ উদ্যানের আবদুর রহমান। তিনি বলেন, বর্তমানে বাজারে আসলে মাথা ঘুরে মালামালের দাম শুনলে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়েনি। দামের কারণে যারা মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে কোনরকম বেঁচে আছি। সেই ডিমের দামও এখন বাড়তি।

আবদুর রহমান বলেন, বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ বা ১৩০ টাকায়। এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৬ বা ৪৮ টাকায়। অর্থাৎ একটি ডিম ১২ টাকা কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা মো. রাসেল জানান, খুচরা বাজারে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণেও ডিমের সরবরাহ কম ছিল। তাই দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়