শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ১১:৪২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বেড়ে আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত মে মাসের পর এই প্রথম তেলের দাম শতকের ঘর অতিক্রম করল।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম একলাফে ছয় শতাংশ বেড়ে গেছে।

মূলত ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল।

Advertisement

২০ জুলাই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধ আরোপ করে। তখন ধারণা করা হয়েছিল, এই অবরোধের জেরে হুতিরা বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তবে বাব আল-মান্দেব বন্ধ না করলেও তারা লোহিতসাগরে তেলের ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এই রুট ব্যবহার করেই মূলত সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল।

কিন্তু এখন রুটটি হুমকির মুখে পড়েছে। ফলে নতুন করে তেলের দাম বেড়ে গেছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ফলে তেলের দাম কিছুটা কমেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগের স্তরে নেমে এসেছিল তেলের বাজার। তবে সেই যুদ্ধবিরতি টেকেনি।

 

  • সর্বশেষ