শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৫:২২ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় তেলের দাম বেড়েছে। এর ফলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে এবং চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কায় বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৯১.২৪ ডলারে নেমে আসে। এর আগে বুধবার এটি ৪,১৬৫.৮৭ ডলার স্পর্শ করে, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ ছিলো।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৯৩.৮০ ডলারে দাঁড়ায়।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে, এমন প্রত্যাশায় স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে।

এদিকে দাম বাড়ার এক দিনের মাথায় বাংলাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে, গত মঙ্গলবার ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা দাম বাড়ার পর বুধবার সকাল পর্যন্ত এ মানের স্বর্ণ বিক্রি হয় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। অর্থাৎ ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা দাম বেড়েছে। আর দুই দিনে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায়। এতে জানানো হয়, নতুন দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়