শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ক্রিপ্টো ও অনলাইন জুয়ার তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাম, ডিবির তথ্যে আরও যা জানাগেল

ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেনের বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবির) অভিযোগের পর এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রকিবুল হাসান খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে গত রোববার এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা সামনে আসে মঙ্গলবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির তরফে রকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

“অস্বাভাবিক লেনদেনের অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত বা তিনি অভিযোগ থেকে খালাস না পাওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন।’’

Advertisement

মুখপাত্র বলেন, ‘‘অভিযোগ প্রমাণ হলে স্থায়ী বরাখাস্ত হবেন। তখন তার সুবিধা ও অন্যান্য আর্থিক বিষয়ে চূড়ান্ত হিসাব করে পাওনা সমন্বয় করা হবে।’’

কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বিভাগে কর্মরত রকিবুল এক নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের গেমিং জোনে বেটিং ও ক্রিপ্টো কারেন্সির লেনদেন সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় ডিবি। গোয়েন্দারা তার ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ অর্থের লেনদেনের তথ্য পান।

রকিবুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানেন বাংলাদেশ ব্যাংকের এমন এক কর্মকর্তা বলেন, তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে গত ১৫ জুলাই রকিবুলকে ধরতে বেলা দেড়টায় ডিবির একটি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভবনে গিয়েছিল। তবে তাকে পায়নি।

  • সর্বশেষ