শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এ পদে নিয়োগসংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বর্তমানে এ দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর আবদুর রহমান খান নতুন দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে নির্বাহী পরিচালকরা ঋণ ও অনুদান অনুমোদন, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত, আর্থিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। একই সঙ্গে সদস্য দেশগুলোর স্বার্থ ও মতামত পরিচালনা পর্ষদে উপস্থাপন করেন।

এদিকে, বিকল্প নির্বাহী পরিচালক (অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর) নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

  • সর্বশেষ