শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ

মনজুর এ আজিজ: বৈরী আবহাওয়ার কারণে ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ কমে গেছে। এতে তিতাস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা বিরাজ করছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। আবহাওয়া অনুকূলে আসলে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যদিকে উত্তাল সাগরের কারণে কয়লা খালাসও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন ১৬২৭ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। মজুত কমে যাওয়ায় প্রতিনিয়ত কমে আসছে উৎপাদন।

ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করা হয়। এ জন্য দু’টি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ১১’শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। সাগর উত্তাল হলেই এলএনজি খালাস বন্ধ হয়ে যায়।

বর্তমানে প্রতিশ্রুত গ্রাহকের দৈনিক চাহিদা প্রায় ৫৫০০ মিলিয়ন ঘনফুট। যার বিপরীতে আমদানিসহ কমবেশি ২৭০০ মিলিয়ন সরবরাহ দেওয়া হচ্ছে। এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ এক-তৃতীয়াংশ কমে যাচ্ছে।

  • সর্বশেষ