শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গৌতম গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের দা‌য়ি‌ত্বে ভি‌ভিএস লক্ষ্মণ, বিসিসিআইর সিসদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : আরও একবার টিম ইন্ডিয়ার হেডকোচের পদে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। ভারতের টি-২০ দলের আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারদের কোচের হটসিটে দেখা যেতে পারে কিংবদন্তি টেস্ট ব্যাটারকে। প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আসলে সামনের কয়েকটা মাস ঠাঁসা সূচি ভারতীয় দলের। একের পর এক সিরিজ খেলতে হবে। তাই ক্রিকেটারদের যেমন বিশ্রাম দেওয়া হচ্ছে, তেমন হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফেরও ওয়ার্কলোড কমানো হচ্ছে। 

তাছাড়া এশিয়ান গেমসের জন্য পৃথক কোচিং স্টাফ বাছাটা একপ্রকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়াচ্ছে বিসিসিআইয়ের জন্য। কারণ ওই সময় পৃথক ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই লক্ষ্মণকে বাছা হচ্ছে কোচ হিসাবে। জিম্বাবোয়ে সিরিজ এবং এশিয়ান গেমসে তরুণ ভারতীয় ব্রিগেডের দায়িত্বে থাকবেন ভিভিএস। তাঁর সঙ্গে বোলিং কোচ হিসাবে যেতে পারেন সুনীল জোশী এবং ব্যাটিং কোচ হতে পারেন হৃষীকেশ কার্নিতকর।

এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডে। সেখান থেকে সোজা জিম্বাবোয়ে উড়ে যাবেন শ্রেয়স আইয়াররা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলতে হবে ভারতীয় দলকে। চলতি মাসের ২৩, ২৫ এবং ২৬ তারিখ ম্যাচগুলি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। সেটা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে খেলবে ভারতের সিনিয়র দল। তারপর প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও আছে। 

এত ঠাঁসা সূচির জন্য গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফকে দায়িত্ব দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সিনিয়র দলের সঙ্গে থাকার। আর ভিভিএস লক্ষ্মণ তরুণদের নিয়ে জিম্বাবোয়ে এবং এশিয়ান গেমসে যাবেন। এর মধ্যে জিম্বাবোয়ে সিরিজের দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।

ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে এনসিএর প্রধান পদে রয়েছেন। অতীতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তিনি জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসাবে কাজ করেছেন। রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীনও সেটা হয়েছে। গৌতম গম্ভীর কোচ থাকাকালীনও হয়েছে। এই ধরনের কোচিং স্টাফ বদল নতুন কিছু নয়।

  • সর্বশেষ