শিরোনাম
◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার ◈ অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে? ◈ গৌতম গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের দা‌য়ি‌ত্বে ভি‌ভিএস লক্ষ্মণ, বিসিসিআইর সিসদ্ধান্ত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসর- এশিয়া কাপ দীর্ঘ এক দশক পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে। আর সেই আয়োজনকে ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে তিনটি আন্তর্জাতিক ভেন্যুকে প্রাথমিকভাবে বিবেচনায় রেখেছে বিসিবি।

আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। যদিও এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য ভেন্যু নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির পরিকল্পনায় রয়েছে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই তিন ভেন্যুর সুযোগ-সুবিধা ও প্রস্তুতি নিয়ে এসিসির পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।

তিনি বলেন, 'আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট- সচরাচর যে আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিবেচনা করছি। কিন্তু আবারও বলছি, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আগামী বছরের এশিয়া কাপ যদি বাংলাদেশে হয়, তাহলে আপনারা আরও জিনিসটা দেখতে পারবেন।'

ইব্রাহীম আহমেদ বলেন, 'আমাদের সাথে এসিসির যোগাযোগ হয়েছে এবং প্রস্তাবিত যে তিনটা ভেন্যু, সেটা নিয়ে তারা আমাদের থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা চূড়ান্ত করে ফেলব।'

এর আগে সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করেছিল। প্রায় এক দশক পর আবারও দেশের মাটিতে ফিরতে যাচ্ছে মহাদেশীয় ক্রিকেটের অন্যতম বড় এই আসর। এবারের আয়োজনকে ঘিরে দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে বিসিবি।

সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, 'আমরা আশাবাদী যে এত বছর পরে এশিয়া কাপ আবার বাংলাদেশে আসছে, আমরা যাতে দর্শকদের এবং খেলাপ্রেমীদের একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং কতটা ইতিবাচক, সেটা তো আপনারা হয়তো আমাদের কিছু কার্যক্রম দেখে বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা কী ঘটে তার ওপর নির্ভর করবে, দেখা যাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়