শিরোনাম
◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার?

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে ৪২ ধরনের দেশি ফলের সম্ভারে অনুষ্ঠিত হলো ফল উৎসব, সাথে ছিলো গানের আসর

মনিরুল ইসলাম : রকমারি দেশি ফলের সম্ভার ও  গানের মূর্ছনায়  উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। সুফি, ফোক, ও পুরনো দিনের গান  উপস্থিত সকলে বিমোহিত করে তুলে। ফলের মৌ মৌ গন্ধ  জাতীয় প্রেসক্লাবের বাগান মাঠ ছড়িয়ে যায়। সকলে উপভোগ করেন ফল উৎসব। গানের সাথে তাল মিলিশে নাচতে  দেখা যায় ক্লাব সদস্য ও পরিবারের সদস্যদের।

আজ শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মধ্য দিয়ে আয়োজনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেসক্লাবের থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মাধ্যমে।

দেশি ফলের সম্ভারে ছিল- আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, বরই, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন ফল, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠলিচু, হাঁড়িভাঙা, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুরসহ বিভিন্ন মৌসুমি ফল।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুকন্ঠি গায়িকা তামান্না হক, মিমি আলাউদ্দিন, গায়ক শাহরিয়ার রাফাত ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা।

ফল উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

এ সময় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়