শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ট্রাকসহ গ্রেফতার ১ জন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ট্রাকসহ ১ জনকে গ্রেফতার ক‌রে।

বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ইয়াবা উদ্ধার ও ১ জনকে গ্রেফতার ক‌রে  ব‌লে থানার অপা‌রেশন অ‌ফিসার (এসআই)‌ মোঃ আ‌রিফ হো‌সেন বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে।

জানা যায়,বাঁশখালীর কালীপুর ইউনিয়নস্থ গুনাগরি খাসমহলের উত্তর পাশে পেকুয়া টু চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ঈমানদার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রামগামী ০১টি দেড় টনের ট্রাক, (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ন-১৩-৯২০৫ )তল্লাশী করা হয়। তল্লাশীকালে ট্রাকের চালক হাফিজ হাওলাদার(২৮), এর ড্রাইভিং সিটের পাশের টুলবক্স থেকে দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ১০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। সে বাগেরহাট জেলার বাগেরহাট সদর বৈটপুর ইউপির ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদার ও পারুল বেগমের পুত্র।

এ ঘটনায় হাফিজ হাওলাদার এর বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মাদক ও ইয়াবা নির্মু‌লে পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে জানান,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ রবিউল হক।

  • সর্বশেষ