শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৩৩ টন সরকারি চাল সহ আটক ১ জন

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দসহ বোরহান উদ্দিন -(৩৮) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় জেবিন রাইস প্রসেসিং নামে একটি মিলের গোডাউন থেকে ৩৩ টন সরকারি চালসহ মিলের মালিক বোরহান কে আটক করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় ওই রাইস মিল থেকে ৩৩ টন চাল সরকারি খাদ্য বান্ধবের ২০২৪ ও ২৫ সালের বিতরণের জন্য ৫০ কেজির বস্তা থেকে বের করে বর্তমানে সরকারি ধান চাল সংগ্রহের ২০২৬ সালের জুন মাসের বিতরণকৃত ৩০ কেজির বস্তায় ভরা হচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা সহ মিল মালিক কে আটক করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৩৩ টন চাল পুরনো বস্তা থেকে নতুন বস্তায় প্যাকেট করার সময় সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও এখানে বিপুল পরিমাণ সরকারি খাদ্য বান্ধবের খালি বস্তা পাওয়া যায়। আটককৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ