শিরোনাম
◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে টানা ২ দিন কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে, এমন আশঙ্কা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৪২ দশমিক ৭ ডলারে।

এর আগে সোমবার স্বর্ণের দাম নেমে যায় ৪ হাজার ৪৭৯ দশমিক ৫৪ ডলারে, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৫ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এতে ডলারের শক্তি বাড়ে এবং স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যায়।

এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সমন্বিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

এর আগে, শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

 

  • সর্বশেষ