শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তি আলোচনার আশায় টানা বাড়ছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এবং সুদের হার কমার আশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। শুক্রবার (০৮ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৯ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে, যা এই সপ্তাহে সামগ্রিকভাবে ২ শতাংশ প্রবৃদ্ধি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জুনে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

যদিও গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর গোলাবর্ষণ করে মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে তেহরান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে এবং ওয়াশিংটনও উত্তেজনা বাড়াতে অনিচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের ইতিবাচক মন্তব্য এবং শান্তি চুক্তি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজমান আশাবাদ স্বর্ণের বাজারকে শক্তিশালী করছে।

গত ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম প্রায় ১০ শতাংশ পড়ে গিয়েছিল; কারণ উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কায় সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

বর্তমানে বিনিয়োগকারীরা মার্কিন কর্মসংস্থান রিপোর্টের দিকে নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি নির্ধারণে ভূমিকা রাখবে।

স্বর্ণের পাশাপাশি রূপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনাম ১ দশমিক ২ শতাংশ এবং প্যালেডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কমার ফলেই মূল্যবান এই ধাতব পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

এর আগে বুধবার (০৬ মে) মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে ২ শতাংশের বেশি। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৬৪৭.০৯ ডলারে পৌঁছায়।

 

  • সর্বশেষ