শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

এলপিজির বাজারে আপাতত কোনো দাম বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজির সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত দাম নেয়ার চেষ্টা করছেন। তিনি জানান, ভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে এবং এলপিজির দাম শিগগিরই আগের স্থিতিতে ফিরে আসবে।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া, বিপিসির স্টোরেজ ক্ষমতা কম থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ