শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:২৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

একীভূত হওয়া ৫ ব্যাংকের সব ধরনের আমানতকারীরা একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগসহ নিয়মিত মুনাফা উত্তোলন করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

গভর্নর বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে; এসব নিরসনের চেষ্টা করা হচ্ছে।

কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এসব সমস্যা ধীরে ধীরে চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয়।’ তবে কিছু মহল একীভূত ব্যাংকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আহসান এইচ মনসুর আরো বলেন, ‘সব আমানতকারীর মূল আমানত নিরাপদ থাকবে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকেরা যেকোনো স্কিম থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারছেন।’
কিছু লোক টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উসকানিমূলক অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটি বেশিদিন চলবে না বলে মন্তব্য করেন তিনি।

 

  • সর্বশেষ