শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার থেকে অঘোষিত ধর্মঘটে অফডকগুলো, রপ্তানি খাতে ক্ষতির আশঙ্কা

কাঙ্ক্ষিত মাশুল আদায় করতে না পেরে বৃহস্পতিবার থেকে অঘোষিত ধর্মঘটে যাচ্ছে বেসরকারি অফডকগুলো। এর অংশ হিসেবে তারা রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং থেকে বিরত থাকবে।

তাদের অঘোষিত ধর্মঘটের কারণ দেশের রপ্তানি খাত ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি অফডকগুলোর সংগঠন ‘বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ধর্মঘটের ডাক দেননি, তবে কন্টেইনার হ্যান্ডলিং করবেন না এটা ডিপো মালিকরা বলে দিয়েছেন।

চট্টগ্রামে বিকডার অধীন ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো অপারশনাল কার্যক্রমে রয়েছে।

Advertisement

ডিপোগুলোতে রপ্তানিমুখী পণ্য কন্টেইনারে তোলার পর জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। আমদানি করা ৬৫ রকমর পণ্যের কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে নিয়ে খালাস করা হয়। খালি কন্টেইনারও তারা হ্যান্ডলিং করে।

বিকডার মহাসচিব রুহুল আমিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৩ বছর ধরে একই মাশুলে আমরা কন্টেইনার হ্যান্ডলিং করছি। মালিকদের এখন খরচে পোষাচ্ছে না বলে তারা বন্ধ রাখবেন বলেছেন।তারা লস দিয়ে ডিপো চালাবেন না বলে জানিয়েছেন।”

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ডিপোগুলো রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং করবেন না। তবে আমদানি কন্টেইনারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

বন্দরের নতুন শুল্ক আরোপের আগে ডিপোগুলো কন্টেইনার স্টাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট অফ-লিফট অন, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন মাশুল বাড়ানোর ঘোষণা দয়। কিন্তু বন্দর ব্যবহারকারীরা তাতে আপত্তি জানায়। পরে এক ব্যবসায়ীর রিট মামলার পরিপ্রেক্ষিতে বর্ধিত মাশুল আদায় বন্ধ রাখে অফডকগুলো।

তৈরি পাশাক মালিকদর সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টস বা ফ্রেইট ফরোর্যাডারদের আগে থেকে ডিপো থেকে কার্যক্রম বন্ধের বিষয়ে জানানো হয়নি।

বিজিএমইএ এর সাবক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সিদ্ধান্তে সবচেয়ে বশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত। তারা আমাদের সাথে কথা না বলে এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তারা সেটা মানেনি।”

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনে পরিচালক খায়রুল আলম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের স্থগিতাদেশ থাকলেও সকলে মিলে আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু ডিপো মালিকরা সেপথে না গিয়ে বন্ধ করার ঘোষণা দিলেন।”

এ সিদ্ধান্তে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন দাবি করে তিনি বলেন, “তৈরি পোশাক খাতের বিভিন্ন গুরুত্বর্পূণ কনসাইনমেন্ট আটকে আছে। এসব নতুন বছর বা বড়দিনের আগে ডেলিভারি দিতে না পারলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ