শিরোনাম
◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি ১২ পয়েন্ট, নভেম্বরে দাঁড়াল ৮.২৯% শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়ল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ রোববার মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত মাসে মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় ১২ ভিত্তি পয়েন্ট বেড়েছে। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। তবে গত বছরের নভেম্বরের তুলনায় এবারের হার কিছুটা কম। গত বছরের এই সময়ে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বিবিএসের তথ্যে দেখা গেছে, চলতি বছরের নভেম্বরে গ্রাম ও শহর—উভয় এলাকাতেই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ প্রায় চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে এই হার ৮ শতাংশের ওপরেই আটকে আছে।

 

  • সর্বশেষ