শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গাড়ির নিবন্ধন বন্ধ, ব্যবসায়ীদের ৩৫০ কোটি টাকার ক্ষতি

মনজুর এ আজিজ: [২.১] কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানীর প্রধান কার্যালয় ও মিরপুর আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

[২.২] এতে ১২ দিন ধরে সংস্থাটির সার্ভার অচল রয়েছে। ফলে নতুন গাড়ির নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় গাড়ি ব্যবসায়ীদের এই ক্ষতি হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৩] গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি কেনায় এখন ঋণ দিচ্ছে না। গাড়ি বিক্রিও আশঙ্কাজনকভাবে কমে গেছে। যত দিন যাচ্ছে এই ক্ষতি তত বাড়ছে। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতে নিবন্ধন চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। 

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএতে মোটরযান নিবন্ধনের প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইননির্ভর। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদান, তথ্য সংশোধন, মোটরযানের মালিকানা বদল, ইঞ্জিন পরিবর্তন, মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট প্রদানের মতো কাজগুলোও অনলাইনে করা হয়। এখন এসব কাজ বন্ধ।

[৫] এ প্রসঙ্গে বারভিডা সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গণমাধ্যমকে বলেন, সহিংস পরিস্থিতির পর অন্য সব ব্যবসা চালু হলেও আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিআরটিএ সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনন্দিন সেবাগুলো পাচ্ছি না। সার্ভার কবে চালু হবে, তা-ও নিশ্চিত করে সংস্থাটি জানাতে পারেনি। নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি বিক্রি কমে গেছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

[৬] বিআরটিএর হিসাবে, চলতি বছরের প্রথম ছয় মাসে সংস্থাটি প্রায় ১ লাখ ৬০ হাজার যানবাহনের নিবন্ধন দিয়েছে। গত বছর নিবন্ধনের এ সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৬১ হাজার। গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএতে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০টি ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়। কিন্তু প্রায় ১২ দিন ধরে এ কার্যক্রম বন্ধ রয়েছে। বারভিডা বলেছে, গাড়ির নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন অন্তত ৩০-৩৫ কোটি টাকা করে লোকসান হচ্ছে।

[৭] বিআরটিএ জানিয়েছে, অগ্নিসংযোগ ও সহিংসতায় সংস্থাটির বনানীর প্রধান কার্যালয়ের প্রায় ১২১ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিআরটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগুন সার্ভার রুমের মধ্যে প্রবেশ করেনি, তবে সেখানে আগুনের অনেক তাপ গেছে। সার্ভারের বিদ্যুৎ-সংযোগও পুড়ে গেছে। ফলে নিবন্ধনসহ প্রায় সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ