শিরোনাম
◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৪, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচামরিচের কেজি ২৫০ টাকা, দাম বেড়েছে ডিমের, সবজিতেও অস্বস্তি  

মাসুদ আলম: [২] সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে। তবে সব ধরনের সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। মানভেদে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাচাঁমরিচ। ঈদের আগে কেজি ছিলো ১৫০ টাকা। 

[৩] ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকা যা গত ১৫ দিন আগেও ছিলো ১৫০-১৫৫ টাকা। তবে আলু, পেয়াঁজ, রসুন আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৪] বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের সবজি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শসার কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ও গাজরের কেজি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, আলুর কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে কাচাঁমরিচের দাম। 

[৫] ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার  ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। 

[৬] পেঁয়াজের কেজি ৮৫ থেকে ৯০ টাকা, রসুনের কেজি ২২০ থেকে ২৪০ টাকা, আদার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে। 

[৭] আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। প্রতি কেজি রুই আকারভেদে ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৪০ টাকা, চাষের পাঙাস ২১০ থেকে ২৩০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৪০ টাকা, পাবদা ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৮] খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাচাঁমরিচ সরবরাহ কম। আবার পাইকারি বাজারেই অতিরিক্ত বাড়তি দামে মরিচ কিনতে হচ্ছে। সে কারণে সেই প্রভাব এসে পড়েছে খুচরা বাজারে। এছাড়া ঈদের কারণে শসা, টমেটো ও গাজরের দাম বাড়তি। 

[৯] খিলক্ষেত বাজারে বাজার করতে আসা সিদ্দিকুর রহমান বলেন, আমি রীতিমতো বিস্মিত হয়ে গেছি কাঁচামরিচের দাম শুনে। এক কেজি কাচাঁমরিচ ২৪০ থেকে ২৫০ টাকা। ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। তারা নিজেদের ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমেছে। সম্পাদনা: এম খান

এমএ/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়