শিরোনাম
◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট : ১৯ মে, ২০২৪, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ইসলাম

মনজুর এ আজিজ: [২] বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪-এ তাঁরা নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করবে। 

[৩] শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

[৪] কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৭টি পদ লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। 

[৫] বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণের সময় সম্মেলনস্থল সারা দেশের অর্থনীতিবিদদের পদচারণে পূর্ণ ছিল।

[৬] নির্বাচনে জয়ী অন্যান্যরা হলেন, সহসভাপতি যথাক্রমে ড. জামালউদ্দিন আহমেদ, এ জেড এম সালেহ্, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি (স্বতন্ত্র) ও মো. মোস্তাফিজুর রহমান সরদার। 

[৬.১] কোষাধ্যক্ষ বদরুল মুনির, যুগ্মসম্পাদক শেখ আলী আহমেদ টুটুল, মোহাম্মদ আকবর কবীর, সহসম্পাদক নেছার আহমেদ, মনছুর এম ওয়াই চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, পার্থ সারথী ঘোষ ও সৈয়দ এসরারুল হক সোপেন।

[৭] সদস্য নির্বাচিত হন অধ্যাপক ড. আবুল বারকাত (গঠনতন্ত্রবলে), অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম সিকদার, অধ্যাপক শাহানারা বেগম, ড. নাজমুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক মো. আখতারুজ্জামান খান ও খোরশেদুল আলম কাদেরী। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএএ/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়