শিরোনাম
◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে! ◈ খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর দুমকিতে প্রতিবন্ধী তরুনীকে দলবদ্ধ ধর্ষণ

নিনা আফরিন, পটুয়াখালী: [২] পটুয়াখালীর দুমকিতে দক্ষিণ মুরাদিয়া গ্রামের দিনমজুর কামাল শরীফের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ০১ টার সময় টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে বসতঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে যুবক মোক্তার হোসেন মৃধা ও তার সহযোগী রাসেল হাওলাদার কর্তৃক ধর্ষণের শিকার হয়। 

[৩] গতকাল শনিবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর মা কহিনুর বেগম বাদী হয়ে দুমকি থানায় অভিযুক্ত মোক্তার হোসেন মৃধা ও রাসেল হাওলাদারের নামে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা দায়ের করেছে। 

[৪] ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। থানা পুলিশ ভিকটিম তরুনীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। 

[৫] দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়