শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৭:৫৮ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালদা নদীর সংযোগ হাল থেকে মরদেহ উদ্ধার 

প্রতীকি ছবি

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম): জেলার হাটহাজারীতে বাজার করতে এসে নিখোঁজ হওয়ার ৫দিন পর ষাটোর্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়াস্থ ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত খাল কাটাখালী খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই সময় মরদেহটি মাথা এবং পায়ের হাঁটুর সাথে গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি রাউজান পৌরসভার  ১নং ওয়ার্ড এলাকার সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ।

পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পুত্র তাঁর পিতার মরদেহটি সনাক্ত করে। 

জানা যায়, ২৬ মার্চ বিকেলে উপজেলার ইছাপুর বাজার করার জন্য ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে নিখোঁজ ছিল। 

হাটাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন সবুজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়