শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোষা কুকুরের আক্রমণে ছাগল আহত, দ্বন্দ্বে নিহত ১

প্রতিকী ছবি

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: ছাগলের ওপর পোষা কুকুরের আক্রমণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু বাক্কার (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

আবু বাক্কার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ পৌর শহরের মেডিল্যাব হেলথ সেন্টারে লি. এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বুধবার একই গ্রামের আলামিনের পোষা কুকুর আবু বাক্কারের ছাগলকে কামড় দেয়। আবু বাক্কার আলামিনের কাছে বিচার নিয়ে যান। কিন্তু এ নিয়ে দুজনই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আলামিন, রায়হান ও বাক্কারসহ তার আত্মীয়-স্বজন স্বদল বলে আবু বাক্কারকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

বৃহস্পতিবার দুপুরে রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার বিকেলে আবু বাক্কার মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ও তিনজনকে আটক করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়