শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৭:০৯ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান: নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার খলিশাউড় ইউনিয়নের জালশুকা নামক স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। মঙ্গলবার (২১মার্চ) সকালে  এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে স্থানীয় লোকজন শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ওই অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছে। এ সময় তার লাশের উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়