শিরোনাম
◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্য পরিদর্শকের অবৈধ সম্পদের খোঁজে দুদক

দুদক

বিপ্লব সরকার: নারায়ণগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক মো. মশিউর রহমান রবিন ও তার স্ত্রী সাকিবুন নাহার রোজানের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানা গেছে। 

অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০২২ সালের ২৮ ডিসেম্বর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে মশিউর রহমান ও তার স্ত্রী গত ১৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে সচিব মো. মাহবুব হোসেন বরাবর সম্পদের হিসাব দাখিল করেছেন বলে জানা গেছে। যেখানে সম্পদের হিসাবসহ ৬ পাতার নথিপত্র জমা দেওয়া হয়েছে।দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ডিসেম্বরে পৃথক নোটিশে তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছিল। ওই নোটিশ দুটিতে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি (মো. মশিউর রহমান রবিন ও সাকিবুন নাহার রোজান) আপনার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএস/এসএ

  • সর্বশেষ