শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাবির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

শিমুল বিশ্বাস

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারী) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন।

এ মামলার বিবরণে জানা গেছে, বড় ভাবির সাথে পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের শিমুল বিশ্বাস ওরফে জাফর তার স্ত্রী শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী শিমুল বিশ্বাস। পরে শম্পার পরিবারের পুলিশকে জানায় আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ ভিক্তিতে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সদর হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন হয়, রিপোর্টের পর জানাযায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে নিহত শম্পা  খাতুনের পিতা মাহবুবুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ মার্চ স্বামী জাফরকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত শিমুল বিশ্বাস ওরফে জাফরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়