শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় চিকিৎকের মৃতদেহ উদ্ধার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ফারহানা আক্তার শিল্পী (৪৯) নামে এক গাইনি চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার সকালে হাজীনগরস্থ বিক্রমপুর টাওয়ারের সেবা ক্লিনিক এর ৪র্থ তলার দক্ষিন পাশের ফ্ল্যাটের ভেতর থেকে বন্ধ করা দরজা ভেঙ্গে  ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের ভাড়াটিয়া। তার স্বামীর নাম আনোয়ার হোসেন। 

তিনি বরিশালের কোতয়ালী থানার আলেফডাঙ্গা পলিটেকনিকেল রোডের মৃত আবু জাফর হাওলাদারের মেয়ে। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। তবে মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, আনুমানিক গত ২ দিন ধরে চিকিৎসক ফারহানা তার ফ্ল্যাট বাসার দরজা খোলেনি। এ ঘটনায় ওই ভবনের কেয়ার টেকার ও  মালিক পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। ওই চিকিৎসক ফ্ল্যাটে একা থাকতেন। একাদশ শ্রেণীতে পড়–য়া পরশ নামে তার ছেলে মগবাজারে তার বাবার সঙ্গে থাকেন।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, প্রাথমিকভাবে মত্যুর কারণ না জানা গেলেও ময়না তদন্তের ভিত্তিতে এ মৃতৃ্যর আসল রহস্য জানা যাবে। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়