শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা

রফিকুল ইসলাম মিঠু: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো সুরুজ আহম্মেদ, শাহিন কাওছার ও মো. সুমন হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ১৬,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা  বলেন, গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সুরুজ, শাহিন ও সুমনকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।

আরআইএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়