শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৭ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম বাবু

এমএ কুদ্দুস, বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে রফিকুল ইসলাম বাবু (৫৮)। তিনি স্থানীয় হাট বাজার গুলোতে আলুর খুচরা ব্যবস্যা করতো।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম বাবু বাড়ীর পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে কে বা কারা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকরে রাস্তার পাশে আলুর ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। 

এরপর আনুমানিক রাত ১০ টার দিকে স্থানীয় শ্যামল চন্দ্র বাড়ীতে যাওয়ার সময় রাস্তায় বাইসাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আলুক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বিরল থানার অফিসার ওসি রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়