শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায়

কবরস্থানের জমি দখলচেষ্টা, মারধরের হুমকি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় কবরস্থানের জমি দখলচেষ্টা ও গাছ কর্তনের অভিযোগ উঠছে সেলিম মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার পান্থশালায় একটি পার্কে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অভিযুক্ত ব্যক্তির বড় ভাই সাদেক মিয়া।

ভুক্তভোগী সাদেক মিয়া বলেন, তার পিতা সোনা মিয়া ব্যাপারীর মৃত্যুর পর উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের রতনপুর গ্রামে পৈতৃক ৫ গন্ডা জমি দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়।

পরে এ জমির বন্টনমানা দলিলও করা হয়েছে। তার ভাগের আড়াই গন্ডা জমির এক পাশে রয়েছে বাবা-মা ও স্বজনদের কবর। পরে পুরো জমিটায় পারিবারিক কবরস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। অপর দিকে সেলিম তার জমিতে বাড়ি নির্মাণ করেন।

সম্প্রতি তার সেই জমি দখলচেষ্টা, গাছ কর্তন ও মারধরে হুমকি দিচ্ছেন সেলিম তার লোকজন। তিনি আরো বলেন, বিভিন্ন অনলাইন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

তাতে সেলিম অসত্য তথ্য দিয়ে তার মানহানি করেছে। জমি দখলচেষ্টা, গাছ কর্তন ও হুমকির ঘটনায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করে তিনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির শাস্তি দাবি জানান ভুক্তভোগী সাদেক মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাদেক মিয়ার ছেলে ফয়সাল মিয়া, মেয়ে পিয়ারা বেগম। এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়