শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৬ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পর্নোগ্রাফির মামলায় নারীসহ ২ জন গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ: ঝিনাইদহে র‌্যাবের অভিযানে পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলো, ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩৫) এবং জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মেরিনা খাতুন বৃষ্টি (২০)। 

একটি সংঘবদ্ধ চক্র যারা শহরের বিভিন্ন এলাকার লোককে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা।
 
র‌্যাব সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর মেরিনা খাতুন বৃষ্টি ভিকটিমকে দেখা করার কথা বলে নিজ ভাড়াকৃত বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামি প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ তার সহযোগীরা ভিকটিমকে জোড়পূর্বক একটি রুমে আটকে ভিকটিমের নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও মোবাইলে ধারণ করে এবং মারধর করে অন্ধকার রুমে  আটকে রাখে। 
এরপর নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। ভিকটিম বিভিন্ন উপায়ে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের নিকট যোগাযোগ করে আসামিদের বিকাশ নম্বরে ৩৮ হাজার ৭০০ টাকা প্রদান করলে ভিকটিমকে ছেড়ে দেয় এবং উক্ত বিষয়ে কাউকে কোন কিছু না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। 

এরপর আসামি বৃষ্টি ভিকটিমকে পুনরায় মোবাইলের মাধ্যমে তৈরি নগ্ন ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্লেক মেইল করে বিকাশ এর মাধ্যমে ২০ হাজার টাকা দাবি করে। 

পরবর্তীতে এ বিষয়ে ভিকটিম নিজেই ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তাররে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত পর্নগ্রাফি মামলার প্রধান দুই পলাতক আসামি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি এদিন রাতে পায়রা চত্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ