শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:৪০ সকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়নগরে গাঁজা’সহ মাদক কারবারি আটক 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার রাতে জেলার বিজয়নগরে অভিযান পরিচালনা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইউসুফ আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

আটক ইউসুফ আলী উপজেলার পাইকপাড়ার পশ্চিম হাটখোলা গ্রামের মৃত মুসকত আলীর ছেলে। 

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

পলাতক দুই আসামি হলেন- মো. নুর ইসলাম (৪৫) ও  মো. লুকমান খাঁ (৪৭)। 

আসমিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়