স্পোর্টস ডেস্ক : মাত্র দুটি দেশ এখন পর্যন্ত বাদ গিয়েছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের আর সুযোগ নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। তবে তারা অন্য দলগুলির স্বপ্নভঙ্গ করতে পারে। ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে সাতটি দল। তবে প্রত্যেকের সামনে আলাদা অঙ্ক রয়েছে। পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দু’টি দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলে। কার সামনে কী অঙ্ক তা দেখে নেওয়া যাক।
অস্ট্রেলিয়া পয়েন্ট ৮৪, পয়েন্টের শতাংশ ৭৭.৭৮
সবচেয়ে ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তাদের বাকি আর ন’টি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলেই ফাইনালে ওঠার পাকা প্যাট কামিন্সদের।
দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৭৫.০০
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে ন’টি টেস্ট। তার মধ্যে ছ’টি জিততে হবে টেম্বা বাভুমাদের।
নিউ নিউজিল্যান্ড পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৭২.২২
প্রথম বার চ্যাম্পিয়ন নিউ জ়িল্যান্ডের সামনে রয়েছে আটটি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলে আরও এক বার ফাইনালে উঠবে তারা।
বাংলাদেশ পয়েন্ট ৪০, পয়েন্টের শতাংশ ৬৬.৬৭
অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে নিজেদের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ। বাকি ন’টি টেস্টের মধ্যে সাতটি জিততে হবে তাদের।
ভারত পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৪৮.১৫
শুভমন গিলদের বাকি রয়েছে ন’টি টেস্ট। তাঁদেরও অন্তত সাতটি টেস্ট জিততে হবে। নইলে আরও এক বার ব্যর্থ হতে হবে ভারতকে।
শ্রীলঙ্কা : পয়েন্ট ২০, পয়েন্টের শতাংশ ৪১.৬৭
বাকি আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জিততে হবে তাদের। ড্র করতে হবে দু’টি। একটির বেশি টেস্ট হারলেই শ্রীলঙ্কার সুযোগ শেষ।
ইংল্যান্ড পয়েন্ট ৩৮, পয়েন্টের শতাংশ ২৪.৩৬
বাকি সব টেস্ট জিততে হবে ইংল্যান্ডকে। তবেই তাদের ফাইনাল খেলার সুযোগ থাকবে। এই সাত দেশের নিজেদের মধ্যে খেলা রয়েছে। ফলে এক দল জিতলে অপর দল হারবে। তাই পরিসংখ্যান প্রতি ম্যাচের পরেই বদলে যাবে।