শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ইউসুফ রাঢ়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাঢ়ি ওই এলাকার ইসহাক রাঢ়ির ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভ্যাকু মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসে জানালে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে আসেন।

স্থানীয়দের অভিযোগ, ছেঁড়া তারটি মেরামতের জন্য কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করা হয়। তবে টাকা না দেওয়ায় বিপজ্জনক অবস্থায় পড়ে থাকা তারটি মেরামত না করেই সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন।

Advertisement

সোমবার দুপুরে ইউসুফ রাঢ়ি গরুর জন্য ঘাস কাটতে ওই সড়কে গেলে মাটিতে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করেন। এ সময় উপস্থিত মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

ঘটনার বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ