শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৯ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে কিশোরকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: নানা কারণে আলোচিত-সমালোচিত গফরগাঁওয়ে এবার তুচ্ছ ঘটনায় মো. মুস্তাকিম (১৭) নামে এক কিশোরকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।  

এ সময় মো. তারা মিয়া (১৯) ও মো. বাবুল (২০) নামে আরও দুই যুবক আহত হন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর মাদরাসা সংলগ্ন রায়হর এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম (১৭) স্থানীয় চর শাখচড়া গ্রামের বাসিন্দা মো. সূর্যত আলীর ছেলে। পেশায় সে একজন অটোরিকশা চালক ও মাইক অপারেটর।

স্থানীয়রা জানান, নিহত মুস্তাকিম আনসারনগর মাদরাসার মাহফিলে মাইকের অপারেটর হিসেবে কাজ করতে এসেছিল। এ সময় কাজের ফাঁকে সে মাহফিলের পাশে বসা দোকানপাটে ঘুরতে যায়। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে চৌকা গ্রামের বাসিন্দা মো. মুর্শেদ আলীর ছেলে মো. সজল মিয়ার (২০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সজল মিয়া তার পকেটে থাকা ধারালো ক্ষুর দিয়ে মুস্তাকিমের গলায় এবং হাতে আঘাত করেন।  

এ সময় ঘটনাটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় তারা মিয়া (১৯) ও বাবুল (২০) তাকে থামাতে গেলে তাদেরকেও আহত করে ঘাতক সজল মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা মুস্তাকিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা নাজনীন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস দেন।

পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়