শিরোনাম
◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড়

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেল  বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

[৩] সোমবার সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

[৪] এদিকে ককটেল হামলার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৫] জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে।জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

[৬] সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেলককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়  দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে।

[৭] অন্যদিকে এই ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় এলাকায় আরো দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়