শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪২ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোলাম মোস্তফা

মোশতাক আহমেদ শাওন: নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

সেই সাথে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম পিপিএম, ক্লুলেস মামলাা ডিটেকশনকারী হিসাবে পুরস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির-১ ও ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসাবে পুরস্কৃত  হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন। 

এবিষয়ে ওসি গোলাম মোস্তফা জানান, আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

সাধারণ মানুষের জন্য সিদ্ধিরগঞ্জ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে চেষ্টা করি। 

 

 

  • সর্বশেষ