শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার সীমান্ত দিয়ে ৮ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল টিম মঙ্গলবার (৬ জুন) রাতে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় ৮ জনকে আটক করেছে।

বুধবার (৭ জুন) সকালে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

মুরইছড়া বিওপির নায়েব সুবেদারের মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবি’র টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. মামুন (২০), মো. খোরশেদ (৩৫), মো. আনারুল (৫২), আলম মন্ডল (৫৮), মো. জনি (৩০), মো. আমদাদ (৩৭), পালো মালিথা (৪৫),  মনির মুন্সি (৪৮)। আটককৃতদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেপ্তাকৃতদের  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এছাড়াও পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কামরুল ইসলাম, শামীম মিয়া, সুমন আহমদ, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। তাদের বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন এলাকায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়