শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের ৯নং ওয়ার্ডে ঠাকুর বাড়ীতে এ ঘটনা ঘটে ৷ সে ওই গ্রামের অটো রিক্সা চালক মো.বজলু ঠাকুরের ছেলে।

নিহতের মামা মো. ফারুক জানান, আব্দুল্লাহ সকাল বেলা ঘুম থেকে উঠে বাবা মায়ের সাথে খেলছিল। এক পর্যায়ে তার বাবা ফজলু অটো রিক্সা নিয়ে বের হয়ে যান এবং তার মা ঘরের মধ্যে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘাটলা দিয়ে নেমে পুকুরে পড়ে যায়।  অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  সম্পাদনা:ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়