শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১৩ লক্ষ টাকার গাঁজাসহ দুই কারবারি আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ১৩ লক্ষ টাকার গাঁজাসহ দু'জন আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮।

শুক্রবার (২৬ মে) দুপুরে ওই দুই কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

আটক দুই মাদক কারবারি হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে, এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। 

কোম্পানি কমান্ডার বলেন, পরে তল্লাশি চালিয়ে  আসামিদ্বয়ের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তের লক্ষ টাকা। এছাড়া এসময় ০১টি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), ০৩টি মোবাইল এবং ০৩টি সিম জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, আটক হওয়া ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়