শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৯:২৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালিশ করে ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে গুলি 

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। এসময় হাসান (৩৮) নামের আরো একজন হয়েছেন। বাংলাদেশ জার্নাল

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুলাল আন্ডারচর ৪নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। অপর আহত হাসান পূর্ব মাইজচরা গ্রামের জুলু মিয়ার ছেলে।
 
আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে রাতে তিনি ও হাসানসহ তিনজন মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তাদের মোটরসাইকেলে বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে কয়েকজন দূর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুটি গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। এসময় গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়েছে। 

সুধারাম থানার এসআই মিজানুর রহমান পাঠান বলেন, গুলিতে আওয়ামী লীগ নেতা দুলাল পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।

আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়