শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী নিস্ক্রিয় করলো সেই মর্টারসেলটি

মর্টারসেল

নুরনবী সরকার, লালমনিরহাট: হাতীবান্ধায় উদ্ধার হওয়া সেই মর্টারসেলটি ১১ দিন পর নিস্ক্রিয় করেছেন রংপুর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী টিম।

বুধবার (২২ মার্চ) উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় নিষ্ক্রিয় করা হয় মর্টারশেলটি।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া  ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেন থানা পুলিশ। গত (১২ মার্চ) রবিবার বিকালে রমনীগঞ্জ এলাকার  আ: আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টারসেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টারশেলটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টারশেলটি উদ্ধার করেন। এর ১০ দিন পর  বোমা নিস্ক্রিয়কারী ইউনিট এসে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, ১০ দিন পুলিশি পাহারায় থাকার পর আজ বুধবার সকালে রংপুর থেকে সেনাবাহিনীর একটি বোমা নিস্ক্রিয় টিম এসে মর্টারসেলটি দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় নিয়ে চরে নিস্ক্রিয় করেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ