শিরোনাম
◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণায় প্রেস কনফারেন্স

প্রেস কনফারেন্স

খাদেমুল মোরসালিন, কিশোরগঞ্জ (নীলফামারী): গৃহহীন ও ভূমিহীন ঘোষণা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাসহ কিশোরগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ইউএনও স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি জানান। দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন- উপজেলায় ১ম পর্যায়ে ১৪০ টি, ২য় পর্যায়ে ১৭০ টি, ৩য় পর্যায়ে ২২৭ টি, ৪র্থ পর্যায়ে ৪৫ টি মোট ৫৮২ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও ২ শতাংশ করে জমি দেয়া হয়েছে। এ ঘর নির্মাণে ব্যায় হয়েছে ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছে মাথা গোঁজার ঠাই। এছাড়া বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে ৮০ টি গৃহ নির্মাণ করে ৮০ টি পরিবারকে দেয়া হয়েছে বাড়ি।

এ সকল পরিবারের সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া পারিবারিক সবজি বাগান করার উদ্দ্যোগ নেয়া হয়েছে। আমরা আনন্দিত যে, বাংলাদেশের প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলাটি সরকারিভাবে এবার গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হচ্ছে। 

এ কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাব আহ্বায়ক আলম হোসেন,সাংবাদিক আবু হাসান শেখ  প্রমুখ। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ