শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১০:০১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে রনি ঢালী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে নিহত রনি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বন্ধু রাজু (১৭) পলাতক রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, নিহত রনির বুকের বামদিকে একটি ছুরির আঘাত রয়েছে। পূর্ব শক্রতার জের নাকি অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।  রাজুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়