শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্যান ছেড়ে লোকালয়ে আসছে দলছুট বানর

দলছুট বানর

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে বানর। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যসংকট থাকায় প্রতিনিয়ত লোকালয়ে বের হয়ে আসছে বন্য প্রাণীরা। তার সাথে বেড়েছে দলছুট বানরের উৎপাত। পরিবেশবিদরা মনে করছেন লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীদের উপযোগী করে না তুললে এসব প্রাণী লোকালয়ে আসবেই।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দলছুট বানর লোকালয়ে কিছুদিন থেকে চলে আসছে। এ পর্যন্ত লোকালয়ে কতগুলো বানর মারা গেছে সেই হিসাব বন বিভাগের কাছে নেই।

স্থানীয়রা জানান, বানর গুলো প্রায়ই দল বেঁধে বাড়িতে আসে। খেতের ফসলের ক্ষতি করে ও শিশুদের আক্রমণ করে। বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে যায়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়ায় কয়েক বছরে বানরসহ কিছু প্রাণীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বন্য প্রাণী রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে নানাভাবে কাজ করছেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়